কি করে বলিব আমি
আমার মনে বড় জ্বালা
কেউ কোনদিন আমারে তো
কথা দিল না
বিনিসুতার মালাখানি
গাঁথা হলোনা
ও… এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
ধরতে গেলে সোনার অঙ্গ
পুড়ে হবে কালা
লালন মরল জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না
ও… ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
তাই বলে কি থেমেছিল
কদমতলার বাঁশী
ও… দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
সেই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে
Discussion
Public comments for Ki Kore Bolibo Ami are available on the discussion page.
View discussion