কেন তারে আমি এত ভালোবাসলাম
হয়তো আমারি ভুল
কুড়াতে প্রেমেরই ফুল
কাঁটাগুলি গেঁথে নিলাম।।
বলেছিল আমারে ভুলো না
ব্যথা দিয়ে তুমি চলে যেও না
(হায়) সবই যে ছিল তারই ছলনা
জেনে-শুনে এ হৃদয় পুড়ালাম।।
ভুল শুধু ভুল হয়ে রইল
নীরবে নীরবে মন কাঁদল
(হায়) স্মৃতিগুলো বুকে বিঁধে থাকল
দু’ চোখের জল ছাড়া কি পেলাম।।
Discussion
Public comments for Keno Tare Ami Eto Bhalobaslam are available on the discussion page.
View discussion