আগে না জাইনে গো ললিতে
কুল দিলাম কুল-নাশার হাতে।
আমি নিরবধি চির দোষী, গিয়াছি না (পা)রি ছাড়াতে
দারুণ বিধি আগে জানি না।
প্ৰেম সুতে টুবি গাঁথিয়ে গিলিলে হয় বেদনা।
আমায় উল্টা কলে ধরছে যমে
আশা নাই আর বাঁচিতে।
তোমরা সব থাইক সাবধান
সাধে সাধে প্ৰেম ফান্দে লোভেতে না দিও প্ৰাণ।
আমি মরছি একা ভেইসে থাকা, কি লাভ ভাবে বাঁচিয়ে
মরণ ভাল আমার মনে লয়
প্রেম যন্ত্রণা আর সহে না, রাধারমণ কয়।
জীবন থাকিতে প্ৰাণ সপিলাম, পরার হাতে কুল দিলাম
কুল নাশার হাতে।।
Discussion
Public comments for Age Na Jaine Go Lolite are available on the discussion page.
View discussion