শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে।
আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে।
সরলাসুন্দরী জেনে মোহন মুরারীর গানে গো
আমি প্ৰাণ তার চরণে মজিলাম প্রেমেতে।
কুল গেল মান গেল। কৃষ্ণপ্রেমে এই করিল গো
শ্যাম কলঙ্কী নামটি আমার জগতে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে গো
আমায় আইনে দেখাও প্ৰাণবন্ধুরে
মরিব এখানে গো ও ললিতে।।
Discussion
Public comments for Shyam Bicchede Ango Amar Jwole Go Lolite are available on the discussion page.
View discussion