বাইজ নারে আর শ্যামের বাঁশি মধুর স্বরে আর বাইজ না রে।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈর্যন্য কি ধরে।।
অবলা কুলকামিনী বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী।
যেন বারি বিনে চাতকিনী পিপাসায় মরে।।
আর গুরুজনা বৈরী বাঁশি ডাকে নাম ধরি
কুল ভয় লাজে মারি রাইতে নারি ঘরে।।
শ্ৰী রাধারমণের বাণী শ্যামের বাঁশি রে তোর কঠিন প্ৰাণী
করলে রাধা কলঙ্কিনী গকুল নগরে।।
Discussion
Public comments for Baijo Nare Aar Shyamer Banshi are available on the discussion page.
View discussion