আগে না জানিয়া এমন প্ৰেম আর কইরা না
প্ৰেম কইলে সুজনার সনে মনের আগুন নিবে না।।
শুনি এগো প্ৰাণসজনী বলি তারে বিনয়বাণী
মন দিয়ে মন পাইলাম না
নামকুলমান সরম ভরম আর দিলাম লাখের যৌবন
কুল দিয়ে কুল পাইলাম না।।
কতই করে সাধিলাম তারে সাধন সিদ্ধি হইল না।
ভাইবে রাধারমণ বলে প্ৰেম কইরো রাই মানুষ চাইয়ে
সুজন ছাড়া প্ৰেম কইরো না
মরছি মরা প্ৰাণে জানে এমন মরা মইরো না।
Discussion
Public comments for Age Na Janiya Emon Prem Ar Koira Na are available on the discussion page.
View discussion