মনের দুঃখে পরান যায় ফাটিয়া
প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া।।
সখী গো বন্ধের হাতে প্ৰাণ সপিলাম আপনি জানিয়া
এখন মোরে ছাড়িয়া গেল। কুলটা বানাইয়া।।
রসিকচান্দে প্ৰেমে ডোরে বন্ধন কৈরাছে মোরে
বন্ধে সাগরে ভাসাইয়া মাইল আমায় আশা দিয়া।।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি বরির কালে গো
দরশন দেওরে বন্ধু অভাগী জানিয়া।।
Discussion
Public comments for Moner Dukhe Poran Jay Fatia are available on the discussion page.
View discussion