আগে জান হাওয়ার স্থিতি,
কোথায় হাওয়ার উৎপত্তি,
কোথায় হাওয়ার গতাগতি।।
আবে খাবে করিয়া মৈথুন
আবার বাত-হুতাশন
দিয়া তারে করিল চেতন
তার মাঝখানেতে বাতি জ্বলে রে
বৈসে আছে কর্মাজ্যোতি।।
হাওয়ার সঙ্গে বহর ধরে
সে যে ক্ষুদ্র দেশে বসত করে
নামটি তার অধর রে
দরবেশ লালন শা কয়, ধরবি কিনু রে
হৈতে হবে তোমার গোপীর মতি।।
Discussion
Public comments for Agey Jan Haoyar Sthiti are available on the discussion page.
View discussion