Back to Library
Melancholic

আজি এ নিশি, সখী, সহিতে নারি Aji E Nishi Sokhi Sohite Nari

Atulprasad Sen

Aji E Nishi Sokhi Sohite Nari lyrics by Atulprasad Sen. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আজি এ নিশি, সখী, সহিতে নারি,
কেবলই পড়িছে মনে যমুনা বারি।
এমনি সোনার তরী, ভেসেছিল নভোপরি-
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরি।
ছিল গো সেদিন সখী, হেন যামিনী।।

আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু,
আছে নিশা, নাহি শুধু অভিসারী।
মিলন মধুর নিশি আসিবে না আর;
আজি এ চাঁদিনী ধরা বিরহ বেদনা ভরা,
আকাশের গ্রহ তারা শ্যাম ভিখারি।

Read in Banglish
Aji e nishi, sokhi, sohite nari, Keboli poriche mone Jomuna bari. Emoni sonar tori, bheshechilo nobhopori- Nahiko Shyamer tori, nahi banshori. Chilo go shedin sokhi, heno jamini. Ache phul nahi modhu, ache asha nahi bodhu, Ache nisha, nahi shudhu obhisari. Milon modhur nishi ashibe na ar; Aji e chandini dhora biroho bedona bhora, Akasher groho tara Shyam bhikhari.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ke Tumi Ghum Bhangaye Keno More

কে তুমি ঘুম ভাঙায়ে কেন মোরে

Atulprasad Sen

"কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে ডাকিলে গো এ আঁধারে? স্বপ্নে যারে চেয়েছিনু, সে বুঝি চাহে আমারে।।"

Devotional

Esho Go Eka Ghore Ekar Sathi

এসো গো একা ঘরে একার সাথী

Atulprasad Sen

"এসো গো একা ঘরে একার সাথী। সজল নয়নে বল রব কত রাতি! সুনীলআকাশে চন্দ্র বিকাশে, তামস নাশে;"

Melancholic

Minoti Kori Tobo Pay

মিনতি করি তব পায়

Atulprasad Sen

"মিনতি করি তব পায়- তুমি যাও চলি তরী বাহি। আমার কুলে এসো না ভুলে, বেঁধো না হেথা তব তরী।"

Melancholic

Mor Aji Gatha Holo Na Mala

মোর আজি গাঁথা হল না মালা

Atulprasad Sen

"মোর আজি গাঁথা হল না মালা, পরের তোলা ফুলে ভরা ডালা। তুলিব ফুল যত আপন মনোমত, যদিও কাঁটা শত দিবে জ্বালা।"

Devotional

Probal Ghono Megh Aji

প্রবল ঘন মেঘ আজি

Atulprasad Sen

"প্রবল ঘন মেঘ আজি ত্রস- ধরণী ‘পরে নীল ঘন ব্যোম ‘পরে সকলি হে শঙ্কা করে আঁধার ঘনঘোর পশুপক্ষী, জলস্থল, ভানু চন্দ্র ছায়ি হে। নদনদী বায়।"

Romantic

Chandini Rate Ke Go Ashile

চাঁদিনী রাতে কে গো আসিলে

Atulprasad Sen

"চাঁদিনী রাতে কে গো আসিলে? উজল নয়নে কে গো হাসিলে? মোহন সুরে ধীরে মধুরে পরাণ-বীণায় কে গো বাজিলে?"

Discussion

Public comments for Aji E Nishi Sokhi Sohite Nari are available on the discussion page.

View discussion