চাঁদিনী রাতে কে গো আসিলে?
উজল নয়নে কে গো হাসিলে?
মোহন সুরে ধীরে মধুরে
পরাণ-বীণায় কে গো বাজিলে?
হেম-যমুনায় প্রেম-তরী বায়,
ডাকে আমায় ‘আয় গো আয়’-
প্রভাতবেলায় সোনার ভেলায়
কেমনে চলে যাবে হায়!
তব সে ফুলে যাবে কি ভুলে
যে ভালোবাসা বাসিলে?
Read Chandini Rate Ke Go Ashile in Bengali and Banglish transliteration.
Updated
Not documented
Unknown
চাঁদিনী রাতে কে গো আসিলে?
উজল নয়নে কে গো হাসিলে?
মোহন সুরে ধীরে মধুরে
পরাণ-বীণায় কে গো বাজিলে?
হেম-যমুনায় প্রেম-তরী বায়,
ডাকে আমায় ‘আয় গো আয়’-
প্রভাতবেলায় সোনার ভেলায়
কেমনে চলে যাবে হায়!
তব সে ফুলে যাবে কি ভুলে
যে ভালোবাসা বাসিলে?
More songs you may enjoy.
মিনতি করি তব পায়
Atulprasad Sen
"মিনতি করি তব পায়- তুমি যাও চলি তরী বাহি। আমার কুলে এসো না ভুলে, বেঁধো না হেথা তব তরী।"
কে গো তুমি বিরহিনী
Atulprasad Sen
"কে গো তুমি বিরহিনী, আমারে সম্ভাষিলে? এ পোড়া পরান-তলে এত ভালোবাসিলে? কভু হরিত বসনে আজি, কুসুমে ভরিয়া সাজি,"
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া
Atulprasad Sen
"কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া? এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া? তোমার লাগিয়া আজ পরিনি মিলন-সাজ,"
ডাকে কোয়েলা বারে বারে
Atulprasad Sen
"ডাকে কোয়েলা বারে বারে, ‘হা মোর কান্ত, কোথা তুমি হা রে’? চিত্ত-পিক চিতনাথে ফুকারে।।"
এ বনেতে বনমালী, কোথা তব বনফুল
Atulprasad Sen
"এ বনেতে বনমালী, কোথা তব বনফুল ? কার লাগি ধায় এত দলে দলে অলিকুল?"
বিফল সুখ-আশে জীবন কি যাবে
Atulprasad Sen
"বিফল সুখ-আশে জীবন কি যাবে? কবে আসিবে হরি, আর কবে বুঝাবে?"
Discussion
Public comments for Chandini Rate Ke Go Ashile are available on the discussion page.
View discussion