মিনতি করি তব পায়-
তুমি যাও চলি তরী বাহি।
আমার কুলে এসো না ভুলে,
বেঁধো না হেথা তব তরী।
তুমি তো হে বেলা হ’লে যাবে বন্ধন খুলে;
তবে কেন আসিছ গান গাহি?
তব তরণী তরঙ্গ করে কত রঙ্গ;
রাখিতে নারি হৃদি ঢাকি।
তুমি তো নিবে না মোরে তোমার তরী ‘পরে’
তবে কেন মুখপানে চাহি?
Discussion
Public comments for Minoti Kori Tobo Pay are available on the discussion page.
View discussion