আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্য আজ সরতে
ক্ষণিক মরণ মরতে ।।
অচিন কুলে পাড়ি দেব, আলোকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝোরায় প্রাণের কলস্ ভরতে ।।
অনেক কালের কান্নাহাসির ছায়া
ধরুক সাঝেঁর রঙিন মেঘের মায়া ।
আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা,
গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ।।
Discussion
Public comments for Ajke More Bolo Na are available on the discussion page.
View discussion