আকাশ আমায় ডাক দিয়েছে নতুন নিমন্ত্রণে Akash Amay Dak Diyeche Notun Nimontrone

আকাশ আমায় ডাক দিয়েছে
নতুন নিমন্ত্রণে—
বাতাস আমায় জড়িয়ে ধরে
প্রাণের আলিঙ্গনে।

ঘর ছেড়ে আজ তাই
আমি বাইরে পেলাম ঠাঁই
আমার মুগ্ধ হৃদয় কণ্ঠ মিলায়
অলির গুঞ্জরণে।

আজ প্রাণের খুশি
গানের খেয়ায় পাল তোলে—
মোর সপ্ত সুরের সপ্তডিঙ্গা।
তাই দোলে।

আমার মুক্তিভরা দিন
আজ তাই যে ভাবনাহীন
রাখাল ছেলে মন কেড়ে নেয়
বাঁশীর সম্ভাষণে।

বাংলিশ/Banglish

Akash amay dak diyeche notun nimontrone— batash amay joriye dhore praner alingone. Ghor chere aaj tai ami baire pelam thai amar mugdho hridoy kontho milay olir gunjorone. Aaj praner khushi ganer kheyay pal tole— mor shopto surer shoptodinga. Tai dole. Amar muktibhora din aaj tai je bhabnahin rakhal chele mon kere ney bashir sombhoshone.

Discussion

Public comments for Akash Amay Dak Diyeche Notun Nimontrone are available on the discussion page.

View discussion