আলাদা আলাদা Alada Alada

আলাদা আলাদা সব
আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী।
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই,
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই,
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি,
অনেক নীচে জল।
সেখানে এক ফালি চাঁদ ভাসছে,
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই,
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি,
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার,
কখন অবহেলে!

কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না,
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই,
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।

বাংলিশ/Banglish

Alada alada sob Ami abar klanto pothochari, Ei kantar mukut lage bhari. Geche jibon dudike dujonari, Mene nileo ki mene nite pari? Chunte giyeo jeno hater nagale na pai, Ebhabe here jai, jei ghure takai, Kemon jeno alada alada sob. Alga theke tai, khose porechi pray, Kemon jeno alada alada sob. Kuyasha bheja namche siri, Onek niche jol. Sekhane ek fali chand bhasche, Korche tolmol. Take bachabo bole, jole nemeo Bachate pari na. Ebhabe here jai, jei ghure takai, Kemon jeno alada alada sob. Alga theke tai, khose porechi pray, Kemon jeno alada alada sob. Kichuta giyei dariye pori, Ki eshechi fele? Borofe dhekeche shojja amar, Kokhon obohele! Kibhabe bodle gelo chawa pawa Bujhte pari na, Ebhabe here jai, jei ghure takai, Kemon jeno alada alada sob. Alga theke tai, khose porechi pray, Kemon jeno alada alada sob.

Discussion

Public comments for Alada Alada are available on the discussion page.

View discussion