দেখা হবে সিঁদুর গালে,
ধুনুচি আর ঢাকের তালে,
শাঁখ বাজা মন্ডপেতে আজ।
কৈলাশে শূন্য ভারি ,
মা যে এলো বাপের বাড়ি,
তুলো মেঘে আকাশ তুইও সাজ।
দূরে ওই কাসর বাজে,
কাশ ফুলে শরৎ সাজে,
আজ তোরা রাখ রে যত কাজ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দুর্গা এলো আজ।
সাজো সাজো রব,
এলো বাঙালির উৎসব,
আকাশে কত রঙের বান।
নতুন শাড়ির ভাঁজ,
খোলনা মনের কোলাজ,
게য়ে নে আনন্দেরই গান।
ভুলে যা ভুলের হিসেব,
চলে আয় চিন্তা কিসের,
তোরা আজ পরান ভরে নাচ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দুর্গা এল আজ।
কেউ নেই যার, আছো তুমি মা,
তুমিই সহায়, বলো আছে কে!
কেউ হারালে পথ আঁধারে,
তুমি ছাড়া ডাকবে মা আর কাছে কে!
এলো পুজোর ভোর,
পাড়া জুড়ে তোরজোর,
মাটিতে প্রাণ এলো আবার।
সবাই মিলে আয়,
মায়ের আঙ্গিনায়,
হয়ে যাক মিশে একাকার।
মণ্ডপে বাদ্দি বাজে,
মা এলো কন্যা সাজে,
দূরে ওই শঙ্খের আওয়াজ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দুর্গা এলো আজ।
Discussion
Public comments for Ulu De Dugga Elo are available on the discussion page.
View discussion