মেঘ গায় মন
লিখে যায় মনকেমন,
মেঘ আলো পায়
জলের ঠিকানা চায়।
সে জলে নিকোনো দিন
আদর অন্তবিহীন,
তার পর ফুরোয় যে ভোর
ভেসে যায় বাহুডোর।
এ ভিড়ে হারিয়ে যাই যদি মা
দাঁড়িয়ে যাই যদি মা,
খুব ভয় করে মা।
আঁচলে মুখ ঢেকে দাও
আঙুলে আঙুল জড়াও,
চোখের জল মুছিয়ে দাও মা।
এ ভাবেই কাটে রাত
জলের-ও সয় আঘাত,
কিছু পর সে ভীতু চোখ
খুঁজে পায় কাজল লেখা শ্লোক।
এ ভিড়ে হারিয়ে যাই যদি মা
দাঁড়িয়ে যাই যদি মা,
খুব ভয় করে মা।
সহসা অন্য এক হাত
কপালে এঁকে গেল ছাত,
তোমার-ই গন্ধ পাই হঠাৎ।
ভাসান যাওয়া জল
কথা পায় অনর্গল,
এ মাটির বুকে আজ
মেঘ-বালিকা ভাঙে লাজ।
এ ভিড়ে হারিয়ে যাই যদি মা
দাঁড়িয়ে যাই যদি মা,
খুব ভয় করে মা।
মেঘে-মাটিতে মিশে যায়
নতুন এ গান লিখতে চায়,
মায়ের এ গান শিশু সুরে গায়।
Discussion
Public comments for Iti Maa are available on the discussion page.
View discussion