আল্লাহ বিনে মনে আমার
কোনোকিছু চায় না
আল্লাহ কোথায় আনিয়া দাও
মন ধরেছে বায়না।।
তাইতো আমি আল্লাহ খুঁজি
আল্লাহ কই দেখি না
আপনায় খুঁজি নাই তারে
হইয়াছি এক কানা।।
আল্লাহ রুপ দেখলে খুশি
হইতো পাগল মনা
আল্লাহ নামে সুর তুলিয়া
গাইতো প্রেম গঞ্জনা।।
আল্লাহ আছে আপন মাঝে
দেখিতে পাইলাম না
বিপথে চলিলাম সদা
সুপথ খুঁজিলাম না।।
নাঈম বলে আল্লাহর রুপ
দেখেছে যেজনা
সুখের নাচন কেহ
তার মতন নাচবেনা।।
Discussion
Public comments for Allah Bine Mone Amar Konokichu Chay Na are available on the discussion page.
View discussion