রঙের নীলা জানো লিলা রে
আপন লিলায় নাচাও চরণ মোর
বাউলা হইয়া একতারা লই কা়ঁদি দুখে ঝর ঝর।।
পিরিতে মজাইলি মোরে রুপ দেখাইয়া তোর
বুঝিনা তোর মতিগতি নারি কি তুই নর।।
নাঈম বুঝি ঠেকছে এখন চিনে না নিজ পর
dিলের চোখে দেখতে পেল বন্ধের ও খবর।।
ভাঙ্গিয়া গিয়াছে ওগো আশাবরীর আসর
আশা নি পুরাইবো সে জিজ্ঞাসি পর পর।।
নীলা মোরে ছেড়ে দিল গেল গেল দূর
নাঈম বলে বাউলা রুপে বদনেতে নূর।।
Discussion
Public comments for Ronger Nila Jano Lila Re are available on the discussion page.
View discussion