আল্লাহর নাম না লইলাম আমি রে
কেবল করলাম ভবের কাজ রে
তবু করি মিছা কর্ম নাই কোনো লাজ রে।।
ভবের কাজে রইলাম মত্ত্ব
আল্লাহর নাম ভূলিয়া
একটিবার না দেখালাম আমি
আল্লাহর নাম ও লইয়া রে।।
দিন করিলাম শেষ আমি
নাম লইমু বলিয়া
কিবা কার্য্যে আসলাম ভবে
গিয়াছি ভূলিয়া রে।।
ধন সম্পদের ডেরা পাইয়া
আল্লাহ না ছিনিয়া
ইহ জগত মায়ায় পড়লাম
ধন সম্পদ করিয়া রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
রঙ বাজারে আইয়া
আসল কর্ম না করিলাম
ভবেতে আসিয়া রে।।
Discussion
Public comments for Allah-er Naam Na Loilam Ami Re are available on the discussion page.
View discussion