তোমার বাটে পড়লো পা
যে বাটেতে পড়লো পা মন রে
ও তুমি( ও তুমি)
সেই বাটে নাও বাইও বাইও
দয়াময়ের নামখানি লইও।।
যে বাটেতে পা খানি পড়বে না
সেথায় তোমার নাও বাইও না
তোমার টানে নাও তোমার
পাল উড়াইয়া চালাইও।।
চক্ষু মেইলা চাইয়া চালাও
কোথায় যায় তোমার নাও
বুঝিয়া স্রোতের বাও
বৈঠাতে টান দিও।।
ছুবের নায়ে হারা জিতা
থাকে জানিও সদা
আসিলে আসুক না বাধা
বাধা সব এড়িও।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ঠেকিবে আমার নাও গিয়া
দয়াময়ের নাম লহিয়া
পাড়েতে দেখিও।।
Discussion
Public comments for Tomar Bate Porlo Pa are available on the discussion page.
View discussion