ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ
নাও আমার গাঙে ভাসিলো
তোমার নামে ভাসলো নাও
জলদি টেনে তুলো।।
আল্লাহ তুমি জগতময়
নাই তোমার অংশীদার
ভাঙা নাওখানা আমার
কইরো তুমি পার।।
এক আল্লাহ এক আল্লাহ
আল্লাহ আল্লাহ বলি
আল্লাহ মোরে করবেন রক্ষা
বিপদ হতে তুলি।।
পাপ মোরে করেছে গ্রাস
কর্ম গেলাম ভূলি
বৃথা কর্মে রইলাম মেতে
আসল কর্ম ফেলি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দেব জলাঞ্জলি
আল্লাহর পথে আসবো ফিরে
প্রতিজ্ঞা মুই করি।।
Discussion
Public comments for O Allah O Allah Nao Amar Gange Bhashilo are available on the discussion page.
View discussion