আল্লাজী গো আমি বুঝি না রে তোমার খেলা।
তাই দুঃখ পেলে ভাবি বুঝি হানিলে হেলা।।
কুমোর যখন হাঁড়ি গড়ে, কাঁদে মাটি –
ভাবে, কেন পোড়ায় আমায় চড়িয়ে ভাটি;
ফুলদানি হয় পোড় খেয়ে সেই মাটির ঢেলা।।
মা শিশুরে ধোয়ায় মোছায়, শিশু ভাবে–
ছাড়া পেলে, মা ফেলে সে পালিয়ে যাবে
মোর দোষ করে তাই দুষি তোমায় সারা বেলা।।
আমরা তোমার বান্দা খোদা তুমি জানো,
কেন হাসাও কেন কাঁদাও, আঘাত হানো।
যে গড়তে জানে, তারি সাজে ভেঙে ফেলা।।
Discussion
Public comments for Allaji Go Ami Bujhi Na Re Tomar Khela are available on the discussion page.
View discussion