আল্লাজির নাম লও রে মনা
আল্লাজির নাম লও
নামাজ রোজা কায়েম করো
তাসবিহ লইয়া বও।।
আছে কতক পাড়া পড়শি
কিংবা সন্তান বউ
কেউ কারোর নয় রাইখো মনে
ডাকো দয়াময়।।
দুনিয়াবি ছাড়ো মনা
অকুত কর্ম থও
আল্লাহ নামের পথের মাঝে
সব বিলিয়া দেও।।
নাঈম তুমি ধৈর্য ধরো
অন্যায় নাহি সও
পাপের ঘরে জ্বালাও আলো
পথে ফিরতে কও।।
Discussion
Public comments for Allajir Naam Lao Re Mona are available on the discussion page.
View discussion