আমার বন্ধু বিনে পাগল মনে
আর কিছু চায় না
হায়গো- আমি তারে বিনে
প্রাণে বাঁচি না।।
সে থাকে দূর দূরনে
আমায় ফেলে একা
ভরিবো দুই লোচনখানি
পাইলে তার দেখা
বন্ধু সে যে মধুমাখা
তার কথা মন ভূলে না।।
বন্ধু নিঠুর
বড়ই অহংকারী
সে থাকে দূর বৈদেশেতে
আমাকে ছাড়ি
হৃদিমন্দিরে তালা মারি
শুধু আছে সেইজনা।।
আমি যদি তারে
কাছেতে পাইতাম
দেখে তাহার চাঁদবদন
পরাণ জুড়াইতাম
তার কাছ থেকে সেবা পাইতাম
সে কেন বুঝে না।।
সে যদি থাকিতো কাছে
সর্বদা আমার
ফল ধরিতো তখন গাছে
এই অভাগীর আশার
নাঈম একজন কাঙ্গাল অসার
আর কিছু চায় না।।
Discussion
Public comments for Amar Bondhu Bine Pagol Mone are available on the discussion page.
View discussion