ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া।।
ভ্রমর রে, কইয়ো কইয়ো, হায় রে ভ্রমর
প্রাণবন্ধের লাগ পাইলে
আমি রাধা মইরা যাব কৃষ্ণহারা হইয়া।।
ভ্রমর রে, সারা নিশি পোহাইলাম
ফুলের শয্যা লইয়া
সেই শয্যা হইল বাসি, দাও জলে ভাসাইয়া।।
ভ্রমর রে, না খায় অন্ন, না খায় জল
নাহি বান্ধে কেশ
তোমার পিরিতের লাগি রাধার পাগলিনীর বেশ।।
ভ্রমর রে, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া
মাথার কেশও দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া।।
ভ্রমর রে, ভাইবে রাধারমণ বলে কান্দিয়া কান্দিয়া
নিভি ছিল মনের আগুন, কে দিলা জ্বালাইয়া।।
Discussion
Public comments for Bhromor Koiyo Giya are available on the discussion page.
View discussion