আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।
হাইকোর্টের ঐ জজ-ব্যারিষ্টার হবে আমার ভাই
সত্য ন্যায়ের পথ ধরে চলবে যে সদাই ।
ছোট বড় সবাইকে যে বুকে টেনে লবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।
বাবার আদর ভায়ের স্নেহ নাই বা পেলে ভাই
সাহস নিয়ে এগিয়ে চলো ভয়ের কিছু নাই ।
বোনটি তোমার সুখে দুঃখে সাথে সাথে রবে
বিপদ যদি আসে কভু মাথা পেতে নেবে ।।
Discussion
Public comments for Amar Chotto Bhaiti Mayay Bhora Mukhti are available on the discussion page.
View discussion