দেখা নেই দেখা হলো, জানা নেই জানা হলো
কথা নেই কথা হয়েছে
হৃদয় বীণায় তার সুর বেজেছে ।।
দে দোল হিল্লোল খেয়ালের সাগরে
জেগেছে কল্লোল স্বপ্ন বাসরে
কখন কেমন করে অনুরাগে
আঁখিরো তারাতে রঙ লেগেছে ।।
ঝিরিঝির মঞ্জির পিয়ালের বনেতে
দুলেছে শিহরণ মুগ্ধ তনুতে
সহসা এমন করে আমার তরে
কতো যে আনন্দ বয়ে এনেছে ।।
Discussion
Public comments for Dekha Nei Dekha Holo are available on the discussion page.
View discussion