আমার দেশে কেন আমি
কাঙাল হলেম রে
নাই কেন মোর সহায় সম্বল
সদায় ভাবি রে
নাই কেন মোর স্বাধীনতা
বুকে নিদারুণ ব্যথা
কার কাছে কই দুঃখের কথা
কে শুনিবে রে
এই দেশে জন্ম আমার
আমার কেন নাই অধিকার
জীবন নিয়ে বেঁচে থাকার
উপায় নাই রে
দুঃখে গড়া জীবন নিয়া
চির দুঃখের অধীন হইয়া
দুঃখের বারোমাসি গাইয়া
জীবন গেল রে
গরিবের দুঃখ যত
কার কাছে বলিবে কত
করিম বলে আমিও তো
মানুষ ছিলাম রে
Discussion
Public comments for Amar Deshe Keno Ami Kangal Holem Re are available on the discussion page.
View discussion