আমার দিও চোরা বন্ধের দায় প্রাণী যায়
সই গো কি করি উপায়?
মনের আগুন দ্বিগুণ জ্বলে চলো যাই যমুনার জলে
গেলে জলে তনু জুড়ায়;
আমার প্রাণ বন্ধুরে আনিয়া দেখাও গো।
সখী, আমার বন্ধের বাতাস লাগৌক গায়।
যমুনাতে গেলাম রসে প্ৰাণবন্ধু দেখিবার আশে
তবু বন্ধের দেখা নাহি পাই
আমার কর্মদোষী হইছে দোষী আমি কান্দিয়া বলছি হায় রে হায়
ভাবিয়া রাধারমণ বলে কেন গো তুই প্ৰেম করিলে
এখন তোর কি হইত উপায়;
আমি প্ৰাণবন্ধুরে হৃদয়ে রাখতাম
আমি পাইলাম না কাল নন্দের দায়।।
Discussion
Public comments for Amar Dio Chora Bondher Day are available on the discussion page.
View discussion