কুলের বাহির ও মুররী করিয়াছ আমারে
কুল গেল মান গেল না পাইলাম তোমারে।।
নিরলে শ্যাম পাইলে বুঝাই কইও তারে
আমি ও কুলটা আইছি সে যেন ভুলে না মোরে।
প্রভাতকালে কোকিলায় কুহু কুহু করে
শ্যামচাঁদ বাজায় বাঁশি রাধার নামটি ধরে।
ভাইবে রাধারমণ বলে প্ৰাণ ছটফট করে
কেগো দূতী ধরি দিতে পারবে শ্যামবন্ধুয়া রে।।
Discussion
Public comments for Kuler Bahir O Murori Koriyacho Amare are available on the discussion page.
View discussion