আমার দুই নয়নে ঝরে গো বারি
যার জন্য কান্দিয়া মরি।
চিকন কালায় বাজায় বাঁশি কদম্বতলে
ওরে মনে লয় তার সঙ্গে যাইতাম
কুলমান ত্যাজ্য করি।
সরম হইতে মরম ভালো
নবীন বন্ধুয়ার সনে কুলমান গেল
তার তুষানলে জ্বলছে হিয়া ঘরে না বঞ্চিতে পারি।
ভাবিয়া রাধারমণ বলে
লাগিয়াছে পিরিতে লেঠা কদম্বতলে
ও তার জলের ঘাটে কদমতলে
বস্ত্রহারা বংশীধারী।
Discussion
Public comments for Amar Dui Noyone Jhhore Go Bari are available on the discussion page.
View discussion