আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন কলে।।
জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন কলে।।
আকাশেতে গাছের গোরা জমিতে তার ডাল
ডাল ছাড়া পাতা, পাতা ছাড়া ফল রে কোন কলে।।
গাছের নাম চম্পক লতা রে পাতার নাম তার নিল
এক ডালে তার রসের খেলা আর ডালে তার প্ৰেম, রে কোন কলে।।
ভাইবে রাধারমণ বলে শুনরে সাধু ভাই
হাত নাই জনে পাড়ে ফল, মুখ নাই জনে খায়, রে কোন কলে।।
Discussion
Public comments for Amar Gour Nitai Jogot Bhashailay Re Kon Kole are available on the discussion page.
View discussion