চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ নাম পারের কান্ডারী।
অকুল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
তোমার নামে কলঙ্ক রইব যদি ডুবিয়া মরি।
তুফান দেখি মন মাঝি অকুল ধরছে পাড়ি
গুরুর হাতে হাইলের বৈঠা মাস্তুলে শ্ৰী হরি।
ভাবিয়া রাধারমণ বলে শ্ৰীগুরু কান্ডারী
জপমালা ঠিক থাকিলে তরাইবা শ্ৰীহরি।
Discussion
Public comments for Chan Bodone Bolo Hari are available on the discussion page.
View discussion