আমার গৃহ কর্ম না লয় মনে।
ঐ কালার বাঁশির গানে।
বাঁশি বাজায় চিকন কালায় বসিয়া কদম্ব তলায়।
শুধু মুখে বলে রাধা। রাধা বাঁশির রব শুনিয়ে পাগলিনী।
কে কে যাবে আয়রে জলে এই কালার বাঁশির গানে।
সখী গো যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি।
আমি ধুয়ার ছলে বইসে কান্দি ননদী কয় কান্দছ কেনে।
সখী গো ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে।
আমার গৃহকর্ম না লয় মনে, চলগো সবে যাইগো জলে।
সব সখীগণ লইয়া সঙ্গে
জল ভরিতে গেলাম রঙ্গে
তখন কালা কদমতলে।
কালার রূপ দেখিয়া ভূইলে রইলাম
কার বা কলসী কেবা আনে।
Discussion
Public comments for Amar Griho Kormo Na Loy Mone are available on the discussion page.
View discussion