উপায় কি করি গো বল মনোচোরা শ্যাম বাদী হইল।
শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল।।
সর্পের বিষ ব্যারিতে নামে প্রেমের বিষ উজান চাল
আমার রসরাজ বৈদ্য আসলে বিষ বাইরে যে করবে ভাল।
চান্দমুখ তুইলে প্ৰাণ ধইরতে গেলে অধর চান্দ
ধরতে গেলে না দেয় ধরা আদর্শনে প্ৰাণটি গেল।
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
বিনা অফরাদে বন্ধে অভাগীরে ছাইড়ে গেল।।
Discussion
Public comments for Upay Ki Kori Go Bolo are available on the discussion page.
View discussion