আমার কি হইল–প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া
তারে দেইখে আইলাম–প্ৰাণে মাইলাম কলঙ্কিনী হইয়া।
কোন বিধি নির্মিল তারে বিরলে বসিয়া
সোনার অঙ্গে চাঁদের কিরণ কে দিল মিশাইয়া।
মুখে হরিবল হরিবল বলে দুইবাহু তুলিয়া
নয় ভরে দেখে আইলাম গৌর বিনোদিয়া।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে হয় তার সঙ্গে যাই দাসের দাসী হইয়া
নাচিয়া নাচিয়া গো।
Discussion
Public comments for Amar Ki Hoilo are available on the discussion page.
View discussion