সোনাবন্ধে নাকি গো আমায় পাসরিল বল না বল না
কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না
চাইয়া থাকি আশাপন্থে আমি পাইলাম না বন্ধুর বাতাস অন্তে
অকূলে ভাসাইয়া বন্ধে এখন আমায় ফিরে চায় না
কোন রমণী পাইয়া মত্ত বন্ধে না করে আমার তত্ত্ব
দারুণ বিধিরে কি দুষ দিব। আমার কর্মদুষে সুখ হইল না
ভাইবে রাধারমণ বলে আমার জনম গেল দেশ বিদেশ ঘুরে
কাচা পিতল দেখতে সুন্দর পুরা দিলে রং ধরে না
Discussion
Public comments for Sonabondhe Naki Go Amay Pasorilo are available on the discussion page.
View discussion