হে হে শোন হে ছেলে
যাচ্ছ কোথায় তুমি?
আকাশে যে মেঘের ঘনঘটা
বাজ পড়বে এখনই।
পিছন ফিরে তাকিওনা তুমি আর
আমি তোমার দুঃস্বপ্নের হাহাকার
পায়ের নীচে মাটি যে নেই তোমার
পথ খুঁজছো তুমি এখন পালাবার
হে হে মাথার উপর মুখটা তুলে দেখো
আকাশটা যে নেই আর সেথায়
কেমন লাগছে বলো?
পিছন ফিরে তাকিওনা তুমি আর
আমি তোমার দুঃস্বপ্নের হাহাকার
পায়ের নীচে মাটি যে নেই তোমার
পথ খুঁজছো তুমি এখন পালাবার
ভেবেছিলে সবকিছু হবে সহজ
নীল নকশা অসুস্থ মগজ
মরিচের ঝালটা যাচ্ছে না যে আর
গুটি চেলে লাগে কেমন এবার?
Discussion
Public comments for Guti 2 are available on the discussion page.
View discussion