নারায়ণী মাগো আমার বিমলা মাতা শ্রীময়ী
হরিপ্রিয়া শুভপ্রদা বরোদা ভুবন মোহিনী।
জয় জয় জয় জয়, জয় মহা লক্ষী।
আমার লক্ষীদেবী লক্ষীঠাকুর
লক্ষী মেয়ের সাজে,
সিংহাসনে বিরাজ করো
বসো ঘরের মাঝে।
প্রাণভরে মা পূজা করি
তোমায় বাসি ভালো,
মাগো আমার কৃপা করো
প্রসন্ন মুখ তোলো।
জয় জয় জয় জয়, জয় মহা লক্ষী।
তোমার আশিস ঝরে পড়ুক
ঘরের কোনে কোনে,
সবার ঘরে শান্তি আসুক
তোমার দয়ার দানে,
মা গো তোমার কৃপা দৃষ্টি পড়ুক ঝরে
দিনে রাতে সকাল সাঁঝে,
লক্ষী মেয়ের সাজে।
সিংহাসনে বিরাজ করো
বসো ঘরের মাঝে।
বিপদে মা রক্ষা করো
অভাবে দুর্দিনে,
তোমার চরণ সর্বক্ষনে
আঁকা থাকুক মনে,
মা গো আঁকা থাকুক মনে।
ধনে ধানে ফুলে ফলে
ভরে উঠুক ধরা,
সোনার ধানে আমার এ ঘর
সদাই থাকুক ভরা,
মা গো ভক্তিভরে তোমার চরণ
আঁকি মা গো ঘরের মাঝে
লক্ষী মেয়ের সাজে,
সিংহাসনে বিরাজ করো
বসো ঘরের মাঝে।
আমার লক্ষীদেবী লক্ষীঠাকুর
লক্ষী মেয়ের সাজে,
সিংহাসনে বিরাজ করো
বসো ঘরের মাঝে।
নারায়ণী মাগো আমার বিমলা মাতা শ্রীময়ী
হরিপ্রিয়া শুভপ্রদা বরোদা ভুবন মোহিনী।
জয় জয় জয় জয়, জয় মহা লক্ষী ..
Discussion
Public comments for Amar Lokkhi Debi are available on the discussion page.
View discussion