স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়,
তোমার কৃপা যেন সদা মনে রয়।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
নীলাচলে ব্রজবাসী বংশীধারী
তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রী হরি,
নীলাচলে ব্রজবাসী বংশীধারী
তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রী হরি,
তোমার আশীষে প্রভু হয় যে প্রভাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম
সাথে চলে সুভদ্রা আর চলে বলরাম,
ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম
সাথে চলে সুভদ্রা আর চলে বলরাম,
আঁধার ঘুচিয়ে করো আলোকপ্রপাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত,
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়,
তোমার কৃপা যেন সদা মনে রয়।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
Discussion
Public comments for Tumi Jagannath are available on the discussion page.
View discussion