Back to Library
Devotional

মহাকাল নাচে রে Mahakal Nache Re

Snigdhajit Bhowmik

Mahakal Nache Re lyrics by Snigdhajit Bhowmik (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

গীতিকার
অভিমান পাল
কণ্ঠশিল্পী
স্নিগ্ধজিৎ ভৌমিক
Lyrics

অখন্ডমন্ডলাকারে
সৃষ্টি স্থিতি বিনাশ জুড়ে,
অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে
ওই মহাকাল নাচে রে।
আদি শক্তির ঘূর্ণিপাকে
সময় স্থিতির আদিম বাঁকে,
শুদ্ধ কণার সৃষ্টি লগ্নে
ওই মহাকাল নাচে রে।

বম্ বম্ অনাহত নাদে
ডম্ ডম্ ডম্বরুর তালে,
ব্যাপ্ত চতুর্দশ লোকে
ওই মহাকাল নাচে রে।

আদি কম্পন আদি তরঙ্গ
আদিম রসে আদিম রঙ্গ,
প্রলয়ঙ্কারী নট-বিভঙ্গে
ওই মহাকাল নাচে রে।

জটাটবীগলজ্জলপ্রবাহপাবিতস্থলে
গলেবলংব্য লংবিতাং ভুজংগতুংগমালিকাম্,
ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর্বযং
চকার চংডতাংডবং তনোতু নঃ শিবঃ শিবম্।

রুদ্র মূর্তি দুলিছে গলে
ভুজঙ্গেরও মালিকা,
বক্ষ পরে চরণ ধরে
উগ্র চন্ডী কালিকা।
মৃত্যু জরা বিকার ব্যাধি
সকল ধ্বংস নিয়ন্তা,
ত্রিগুণাতীত ত্রিদোষহারী
কামাদি ষড়রিপুহন্তা।

দৃশ্য শ্রব্য ঘ্রাণ ও স্পর্শে
না কোনও বিষাদ না কোনও হর্ষে,
নিরাকার শিব নির্বিকল্প
ওই মহাকাল নাচে রে।

একমেব অদ্বিতীয়
দশ দিক আর দশেন্দ্রিয়,
ধর্ম্ম অর্থ মোক্ষ কামে
ওই মহাকাল নাচে রে।

আদি যোগী পুরুষাকারে
বুদ্ধি মানস অহংকারে,
চিত্তাকাশে শূন্য তত্ত্বে
ওই মহাকাল নাচে রে।

পঞ্চ আত্মা পঞ্চ কোষে
পঞ্চ-বায়ু পঞ্চ রসে,
পঞ্চ ভূতের স্বরূপ ধরে
ওই মহাকাল নাচে রে।

Read in Banglish
Okhondomondolakare Srishti sthiti binash jure, Ananta brahmanda majhe Oi mahakal nache re. Adi shaktir ghurnipake Somoy sthitir adim bake, Shuddho konar srishti logne Oi mahakal nache re. Bom bom anahato nade Dom dom domburur tale, Byapto choturdosh loke Oi mahakal nache re. Adi kompon adi torongo Adim rose adim rongo, Proloyonkari noto-bibhonge Oi mahakal nache re. Jatatavigalajjalapravahapavitasthale Galevalambya lambitam bhujungatungamalikam, Damaddamaddamaddaman ninadavaddamaro vayam Chakara chandatandavam tanotu nah shivah shivam. Rudro murti dulishe gole Bhujonger-o malika, Bokkho pore choron dhore Ugro chondi kalika. Mrityu jora bikar byadhi Sokol dhongso niyonta, Trigunatito tridoshhari Kamadi shodoripuhonta. Drishyo srobbyo ghran o sporshe Na kono bishad na kono horshe, Nirakar shiv nirbikolpo Oi mahakal nache re. Ekomebo oditiyo Dosh dik ar doshendriyo, Dhormo ortho mokkho kame Oi mahakal nache re. Adi yogi purushakare Buddhi manos ohonkare, Chittakashe shunyo tottwe Oi mahakal nache re. Poncho atma poncho koshe Poncho-bayu poncho rose, Poncho bhuter sworup dhore Oi mahakal nache re.

Related songs

More songs you may enjoy.

Devotional

Mon Amar Kemon Kemon Kore

মন আমার কেমন কেমন করে

Snigdhajit Bhowmik

"ধরো হাল শক্ত হাতে.. ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে .. ধরো হাল শক্ত হাতে,"

Devotional

Tini Ekti Bel Patate Tushto

তিনি একটি বেল পাতাতে তুষ্ট

Manna Dey

"তিনি একটি বেল পাতাতে তুষ্ট আবার মেদিনীকে কাঁপান তিনি যখনই হন রুষ্ট ।।"

Devotional

Hari Bandana

হরি বন্দনা

Jayadeva

"শ্রিতকমলাকুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিতললিতবনমাল | জয় জয় দেব হরে ||"

Devotional

Shailendratanaya Shibe Sadashibe Pradabhabe

শৈলেন্দ্রতনয়া শিবে সদাশিবে প্রদাভবে

Ramnidhi Gupta

"শৈলেন্দ্রতনয়া শিবে, সদাশিবে প্রদাভবে, সুধাংশুশেখর সীমন্তিনি | মা | বিকল পতিত জনে, ত্রাহি তারা নিজগুণে"

Devotional

Shankha Bajiye Maake Ghore Enechi

শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি

Sandhya Mukherjee

"শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে আমার এ ঘরে থেকো আলো করে।"

Romantic

Kannya Re

কন্যা রে

Snigdhajit Bhowmik

"কন্যা রে তোর চোখের কোলে ও.. কন্যা রে তোর চোখের কোলে উথাল পাথাল বন্যা দোলে, মন না দিয়ে যাবো কেমন করে।"

Discussion

Public comments for Mahakal Nache Re are available on the discussion page.

View discussion