আমার মন বলে তুমি আসবে
হৃদয়ের বসন্ত বাহারে
প্রেমের অভিসারে আসবে ।।
কতো যুগ গেলো পথ চেয়ে
তবুও তো পথ ফুরায় না
কতো কাল গেলো গান গেয়ে
তবুও তো গান শেষ হয় না
স্বপ্নের দুয়ার হতে সরে
ঘরের দ্বারে জানি আসবে ।।
কতো ঝড় আসে পৃথিবীতে
তবুও তো ফুল ঝরে না
কতো দুঃখ আসে ব্যথা দিতে
তবুও তো আশা হারায় না
অচেনার আড়াল হতে সরে
আপন করে নিতে আসবে ।।
Discussion
Public comments for Amar Mon Bole Tumi Ashbe are available on the discussion page.
View discussion