আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে–তরাও গৌর হরি।।
আর একা একা বনেতে বেড়াই, কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই।
ওরে কি করিমু, কোথায় যাইমু–তাইতে মনে মন ভাবি।।
আর শুনছি কতো সাধুর মুখে তোমার নামটি যে লয় গৌর সে থাকে সুখে।
ওয়রে, আমার কেনে এ দুর্দশা–বেহুশে কান্দিয়া মরি।।
আর আমায় কইন তো তায়ে ক্ষেতি নাই–।
তোমার নামটি হৃদয় মাঝে–ওই ভিক্ষা চাই–।
রাধারমণ বলে, মৃত্যুকালে দিয়ো চরণ তরী।
Discussion
Public comments for Amar Mon Hoiyache Lachari are available on the discussion page.
View discussion