দয়াল হরি তুমি বিনে জীবের দুক আর কে বুঝিবে।।
হরি দীনবন্ধু কৃপা সিন্ধু বিন্দু দানে কি শুকাবে।।
আমার যাওয়া যাদের সঙ্গে পথে দিল ভঙ্গ সবে
জীর্ণ তরী তুফান ভারী ঘুরবে ফিরি ভবাণীবে।।১।।
না জানি সাঁতার নাই কর্ণধার অগাধ জলে মারি ডুবে।।২।।
জীব সংশয় বিপদ সময় রাতুল চরণ দিতে হবে।
করলে বঞ্চন শ্ৰীরাধারমণ দয়াল হরি নামেতে কলঙ্ক রবে।।৩।।
Discussion
Public comments for Doyal Hori Tumi Bine Jiber Duk Ar Ke Bujhibe are available on the discussion page.
View discussion