Back to Library
Devotional

আমার মতো প্রাণ কাঁদিলে Amar Moto Pran Kadile

Lalon Shah

Read Amar Moto Pran Kadile in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি গৌর প্রেমের কালে
দেখাইয়ে এই ভাবের শহর
কোথা গৌর লুকাইলে ॥

যেদিন আমি গৌর হেরেছি
আমাতে কী আমি আছি
কী যেন কী হয়ে গেছি
প্রাণ কাঁদে প্রাণ গৌর বলে ॥

থাক থাক তোরা জাত কূল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে
আমার দুঃখ বুঝবিনা রে
এক মরণে না মরিলে ॥

চাঁদ-মুখেতে মধুর হাসি
আমি ঐরূপ ভালোবাসি
লোকে করে দ্বেষাদ্বেষী
গৌর বলে যাই চলে ॥

একা কভূ নয় গৌরাঙ্গ
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ
এমনই তার অঙ্গ গন্ধ
লালন কয় জগত মাতালে ॥

Read in Banglish
Amar moto pran kadile Bujhbi Gour premer kale Dekhaiye ei bhaber shohor Kotha Gour lukaile Jedin ami Gour herechi Amate ki ami achi Ki jeno ki hoye gechi Pran kade pran Gour bole Thak thak tora jat kul loye Ami jai chand Gour bole Amar dukkho bujhbina re Ek morone na morile Chand-mukhete modhur hasi Ami oirup bhalobasi Loke kore dweshadweshi Gour bole jai chole Eka kobhu noy Gourango Noyon baka shyam tribhongo Emoni tar ongo gondho Lalon koy jogot matale

Related songs

More songs you may enjoy.

Devotional

Oparer Kandar Nabiji Amar

অপারের কান্ডার নবীজী আমার

Lalon Shah

"অপারের কান্ডার নবীজী আমার ভজন সাধন বৃথা গেল আমার নবী না চিনে ৷ নবী আউল আখের বাতেন জাহের কখন কোন রূপ ধারণ করেন কোনখানে ॥"

Philosophical

Jiggashile Khodar Kotha

জিজ্ঞাসিলে খোদার কথা

Lalon Shah

"আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।।"

Philosophical

Robe Na E Dhon

রবে না এ ধন

Lalon Shah

"মন আমার গেল জানা । কারো রবে না এ ধন জীবন যৌবন … তবেরে কেন এত বাসনা;"

Philosophical

Ei Deshete Ei Sukh Holo

এই দেশেতে এই সুখ হল

Lalon Shah

"এই দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি ৷ পেয়েছি এক ভাঙ্গা নৌকা জনম গেল ছেঁচতে পানি ৷৷"

Philosophical

Guru Dekhay Gour, Tai Dekhi Ki Guru Dekhi

গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি

Lalon Shah

"গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি। গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি।"

Philosophical

Mole Ishwor-Prapto Hobe Keno Bole

ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে

Lalon Shah

"ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে। সেই যে কথার পাইনে বিচার কারো কাছে শুধালে।"

Discussion

Public comments for Amar Moto Pran Kadile are available on the discussion page.

View discussion