গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি।
গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি।
গুরু গৌর রহিল দুই ঠাঁই
কি রূপে এক রূপ করি তাই
এক নিরূপণ
না হলে মন
সবই হবে ফাঁকি৷
প্রবৃর্ত্তর নাই কোন ঠিকানা
সিদ্ধি কিসে হবে সাধনা
মিছে সদায়
সাধু হাটায়
নাম পাড়াই সাধ কি।
এক রাজ্যে হল দুজনা রাজা
কার হুকুমে গত হয় প্রজা।
লালন বলে,
তেমনি গোলে
খাতায় প’লো বাকি।
Discussion
Public comments for Guru Dekhay Gour, Tai Dekhi Ki Guru Dekhi are available on the discussion page.
View discussion