Back to Library
Philosophical

জিজ্ঞাসিলে খোদার কথা Jiggashile Khodar Kotha

Lalon Shah

Jiggashile Khodar Kotha lyrics by Lalon Shah. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেদ জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
দেখায় আসমানে।।

পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।

একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।

আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।

Read in Banglish
Achen kothay sworgopure Keu nahi tar bhed jane Keno jiggashile khodar kotha Dekhay ashmane. Prithibi golakar shuni Ahornishi ghore apni. Taite hoy din-rojoni Gyani guni tai mane. Ekdikete nishi hole Onyodike diba bole Akashto dekhe sokole Khoda dekhe koyjone. Apon ghore ke kotha koy Na jene ashmane takay Lalon bole keba kothay Bujhibe dibyoggyane.

Related songs

More songs you may enjoy.

Devotional

Oparer Kandar Nabiji Amar

অপারের কান্ডার নবীজী আমার

Lalon Shah

"অপারের কান্ডার নবীজী আমার ভজন সাধন বৃথা গেল আমার নবী না চিনে ৷ নবী আউল আখের বাতেন জাহের কখন কোন রূপ ধারণ করেন কোনখানে ॥"

Philosophical

Robe Na E Dhon

রবে না এ ধন

Lalon Shah

"মন আমার গেল জানা । কারো রবে না এ ধন জীবন যৌবন … তবেরে কেন এত বাসনা;"

Devotional

Amar Moto Pran Kadile

আমার মতো প্রাণ কাঁদিলে

Lalon Shah

"আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবি গৌর প্রেমের কালে দেখাইয়ে এই ভাবের শহর কোথা গৌর লুকাইলে ॥"

Philosophical

Ei Deshete Ei Sukh Holo

এই দেশেতে এই সুখ হল

Lalon Shah

"এই দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি ৷ পেয়েছি এক ভাঙ্গা নৌকা জনম গেল ছেঁচতে পানি ৷৷"

Philosophical

Guru Dekhay Gour, Tai Dekhi Ki Guru Dekhi

গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি

Lalon Shah

"গুরু দেখায় গৌর, তাই দেখি কি গুরু দেখি। গৌরে দেখতে গুরু হারাই, কোন রূপে দেই আঁখি।"

Mystical

Ami Ekdino Na Dekhilam Tare

আমি একদিনও না দেখিলাম তারে

Lalon Shah

"আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ীর কাছে আরসী নগর, এক পড়শী বসত করে।।"

Discussion

Public comments for Jiggashile Khodar Kotha are available on the discussion page.

View discussion