আমার নবীর শানে ঐ পড়ে দুরুদ
জীব অজীব জ্বীন পরি হুর বৃক্ষ সম্প্রদায়
পাগাড় ঝর্ণা আকাশ বাতাস পাতাল মরুভূমি
সকলেরই কন্ঠে নবীর দুরুদ শোনা যায় রে।।
আকাশের ঐ চন্দ্র কে রে
আনলো দুনিয়ায়
কমলিওয়ালা সাল্লাল্লাহু
ধ্বনি শোনা যায় রে।।
আল ইনসান ইয়া হাবিবুল্লাহ
মুখে শোনা যায়
কে এলো ঐ রাসুল রুপে
সোনার মদিনায় রে।।
চিনিলো নবীকে ঐ
আবাবিল পাখিরায়
নবীর জন্ম কালে তাইতো তারা
কাবার পাশে ঘুরায় রে।।
রাসুল নামের পড়লে দুরুদ
পরাণো জুড়ায়
কমলিওয়ালা নবীর শান
জপো সবাই রে।।
Discussion
Public comments for Amar Nobir Shane Oi Pore Durud are available on the discussion page.
View discussion