বলোতো এভাবে কি কেউ
এত মিষ্টি করে হাসে?
যে হাসি দেখে মন আমার
হাওয়ায় ভাসে।
বলোনা এভাবে তুমি
মায়া চোখে কেনো তাকাও?
যেন আমার হৃদয় কোনে
কত রঙিন স্বপ্ন আঁকাও।
আহা তোমার চুলের ঘ্রাণে
আমি পুরো মাতাল,
আহা তোমার ঠোঁটের নীড়ে
আমার সন্ধ্যে সকাল।
আমার কাছে তুমি নও সাধারণ
তুমি অন্যরকম, খুব অসাধারণ,
আমার মাঝেই তুমি মিশে রও সারাক্ষণ
তুমি আমার পরী, আহা সুন্দর ভীষণ।
তোমাকে পেয়ে কি যেন আমি পেয়ে গেছি
কত আদরে ভালোবাসা গুলো গুছিয়েছি,
মুঠোভরা প্রেম আছে শুধু তোমাকে দেয়া বাকি
তুমি হলে রাজি তোমাকে আমার করা বাকি।
আহা তোমার আঙুল ছুঁয়ে
আমার এ কি যে হাল,
আহা তোমার মলিন ওই মুখ
সে তো হয়না আড়াল।
আমার কাছে তুমি নও সাধারণ
তুমি অন্যরকম, খুব অসাধারণ,
আমার মাঝেই তুমি মিশে রও সারাক্ষণ,
তুমি আমার পরী, আহা সুন্দর ভীষণ।
Discussion
Public comments for Amar Pori are available on the discussion page.
View discussion