কিছু ভালোবাসা Kichu Bhalobasha

তুমি কাজল কাজল সন্ধ্যে
আমি প্রেমের আতর মাখলাম,
কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে।
কিছু হাসনুহানার বন্ধু
ছিলো জোনাক জোনাক ছন্দে,
আমি চাইছি নিজেকে এখানেই হারাতে।

জানি তুমিও এখনো ভাবছো
নিয়ে হাজার মেঘের নৌকা,
যেন থমকে থাকে সময় এভাবেই।

কিছু ভালোবাসা ঘর বাঁধেনা কোনদিন
বেনামেই সে ভালোবেসে যায়,
ভালোবেসে যায়, ভালোবেসে যায় ..

যদি আর খানিকটা গল্পে
তুমি আমার পাশেই থাকতে,
খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে।
কোনো মিষ্টি বিকেল পেরিয়ে
তুমি চায়ের কাপেই ডাকতে,
আমি দুচোখ ভরে দেখতাম তোমাকে।

এই অল্প কথায় হয়তো
সব গুছিয়ে বলা যায় না,
মন চায়না তোমাকে ছাড়তে কিছুতেই।

কিছু ভালোবাসা ঘর বাঁধেনা কোনদিন
বেনামেই সে ভালোবেসে যায়,
ভালোবেসে যায়, ভালোবেসে যায় ..

বাংলিশ/Banglish

Tumi kajol kajol sondhe Ami premer ator makhlam, Kache jhinuk jhinuk rakhlam tomake. Kichu hasonuhanar bondhu Chilo jonak jonak chhonde, Ami chaichi nijekei ekhane-i harate. Jani tumio ekhono bhabcho Niye hajar megher nouka, Jeno thomke thake somoy ebhabei. Kichu bhalobasha ghor badhena konodin Benamei she bhalobese jay, Bhalobese jay, bhalobese jay .. Jodi ar khanikta golpe Tumi amar pashei thakte, Khub jotne sajiye rakhtam tomake. Kono mishti bikel periye Tumi chayer kapei dakte, Ami duchokh bhore dekhtam tomake. Ei olpo kothay hoyto Sob guchiye bola jay na, Mon chayna tomake charte kichutei. Kichu bhalobasha ghor badhena konodin Benamei she bhalobese jay, Bhalobese jay, bhalobese jay ..

Discussion

Public comments for Kichu Bhalobasha are available on the discussion page.

View discussion